কোহলির বিরাট ভক্ত এই পাকিস্তানি ক্রিকেটার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:০৮
সারা বিশ্বজুড়েই ভারতীয় অধিনাকয় বিরাট কোহলির ভক্ত রয়েছে। তবে এবার ভারতীয় অধিনায়কের অন্ধ এই অনুরাগীর নাম জানা গেল । সে নিজেও ক্রিকেটার। তিনি কোহলির দেশ ভারতের চীরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। 
 
২০১৫ সালের মে মাসে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর গত আড়াই বছরে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে অপরিহার্য হয়ে উঠেছেন বাবর। পাক ক্রিকেটের নতুন প্রজন্মের অন্যতম তারকা হিসেবে ইতিমধ্যেই ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন বাবর। 
 
সম্প্রতি বাবর আজম জনপ্রিয় একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিরাট কোহলির ভক্ত বলতে যা বোঝায় তিনি ঠিক তাই!  ‘আগে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং দেখতে দারুণ পছন্দ করতাম। ওর ব্যাটিং খুঁটিয়ে দেখতাম। ওকে নকল করার খুব চেষ্টাও করতাম। নেটে ব্যাট করার সময় বিশেষ করে সেই শটগুলোই নেওয়ার চেষ্টা করতাম, যেগুলো এবিকে ম্যাচের সময় খেলতে দেখেছি।’
 
একদিনের ক্রিকেটের সাতটি সেঞ্চরির মালিক বাবার বলেন, ‘এখন আমার কাছে সবার ওপরে বিরাট কোহলি। ওর ব্যাটিং খুব বেশি করে দেখি। সঙ্গে হাসিম আমলার ব্যাট করাও ভাল লাগে। এবং ডি ভিলিয়ার্স তো রয়েছেই।’ 
 
পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন বাবর। তবে ওয়ানডে ক্রিকেট এবং টি টোয়েন্টিতে ওর সাফল্যের হার অনেক বেশি। ৫০টি একদিনের ম্যাচে নামের পাশে ৭টি শতরান। বাবরের ব্যাটিং গড় (৪৬.৮) রীতিমতো চোখ ধাঁধানো। 
 
ইত্তেফাক/রেজা