চার বছরে দীর্ঘ বিরতির সিনোমর রুপালী পর্দায় ফিরছেন রানি মুখার্জি। ছবির নাম ‘হিচকি’। মঙ্গলবার এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।
ট্রেলার দেখে বলিউডের সিনেবোদ্ধাদের ধারনা, রানির আরও একটা পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে ট্রেলার লঞ্চ হয়েছে। সব কিছু ঠিক থাকলে সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি।
যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘হিচকি’ ছবিটির শুটিং চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়েছিল।
নিজের চরিত্র নিয়ে রানি বলেছিলেন, আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে। আমাদের সকলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি আমরা নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে আমরা যে কোনও পরিস্থিতিতে জিতবই।
ইত্তেফাক/রেজা
