রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের রশোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ ও শহীদ মিনার ভেঙে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা রশোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুলঘর কোলার হাট সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকগণ, রশোড়া বাজার ব্যবসায়ী পরিষদসহ এলাকার কয়েক শতাধিক জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করে।
রশোড়া সরকারি প্রাথকিম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুস ছালাম শেখের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ ওহিদুজ্জামান, রশোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী হোড়, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ সেলিম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, রশোড়া বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আ: মজিদ মোল্লা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আ: রশিদ শেখ, আজিজুর রহমান গায়েন, জাহাঙ্গীর হোসেন, মাহাবুবুর রহমানসহ প্রমুখ।
ইত্তেফাক/নূহু
