মরা হাতি কোটি টাকা!

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১০:২২
কথায় বলে, মরা হাতির দাম লাখ টাকা! কিন্তু ফ্রান্সের লিঁও শহরে একটি মরা হাতির দাম নিলামে কয়েক কোটি টাকায় (বাংলাদেশি মুদ্রায়) বিক্রি হয়েছে। নিলাম আয়োজকদের কল্পনার বাইরে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান ৫ লাখ ইউরো দিয়ে হাতির ওই কঙ্কালটি কিনে নেয়। ওই সংস্থাটির ‘লোগো’ হচ্ছে ম্যামথ।
 
তাই প্রতীক হিসেবে দফতরের লবিতে হাতির কঙ্কালটিকে সাজিয়ে রাখতে চায় তারা। দশ বছর আগে উত্তরপশ্চিম সাইবেরিয়ার একটি অঞ্চলে পাওয়া গিয়েছিল বিশালাকৃতি পুরুষ ম্যামথটির কঙ্কাল। ১০ ফুটেরও বেশি ছিল এর উচ্চতা। ওজন ছিল আনুমানিক ১৪০০ কেজি। -ইন্ডিয়াটাইমস
 
ইত্তেফাক/এমআর