নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়লেন জুনাইদ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৯
আগামী মাসে নিউজিল্যান্ড সফর করবে পাকিস্তান। সেই সফর থেকে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন পাকিস্তানি পেসার জুনাইদ খান। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাকিস্তানের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন তিনি; নিয়েছিলেন ৮ উইকেট। তবে নভেম্বরে খুলনা টাইটান্সের হয়ে বিপিএল খেলতে এসে ইনজুরিতে পড়েন জুনাইদ।
 
পাকিস্তান দল থেকে জুনাইদ এর আগে ছিটকে পড়নে আরেক পেসার ওসমান শিনওয়ারি। এই সফরে পাকিস্তান দল পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের জন্য পূর্ণাঙ্গ দল এই সপ্তাহেই ঘোষণা করা হতে পারে।
 
ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি ভুগাচ্ছে জুনাইদকে। দেশের বাইরে সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি এবং ২০১৫ সালে টেস্ট ম্যাচ খেলেন। এবার দল থেকে ছিটকে পড়ার কারণে জাতীয় দলে ফেরাটা আরও বিলম্বিত হবে বলে মনে হচ্ছে। জুনাইদের ইনজুরির কারণে সম্ভবত মোহাম্মদ ইরফানের ভাগ্য খুলতে পারে। দলে ফিরতে পারেন সোহাইল খানও। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গত মার্চে ইরফানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।  
 
ইত্তেফাক/কেআই