লিগ কাপের শেষ চারে ম্যানসিটি-আর্সেনাল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৫:১১
লিগ কাপ (ক্যাপিটাল ওয়ান কাপ) এর সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটিকে টাইব্রেকারে হারায় সিটি। অপরদিকে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পায় আর্সেনাল। 
 
লেস্টারের মাঠে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয় খেলা। তাই টাইব্রেকারে নির্ধারিত হয় ম্যাচের ফল।  যেখানে লেস্টারকে ৪-৩ গোলে হারায় ম্যানসিটি। প্রথমার্ধে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে লেস্টারকে সমতা ফেরান ভার্ডি। 
 
অন্যদিকে নিজেদের মাঠে আর্সেনাল ১-০ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়েছে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলব্যাক।
 
ইত্তেফাক/কেআই