ফকিরহাটে পুলিশ পরিচয়ে ছিনতাইকারী আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৪
 
ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক ২০ হাজার টাকা ছিনতাইকালে স্থানীয়রা একজনকে ধরে পুলিশে দিয়েছেন। মঙ্গলবার রাতে যুগিখালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ও স্থানীয়রা জানান, লখপুর গ্রামের আলী আকবার শেখের ছেলে আব্দুর রব শেখ বাড়ি ফেরার পথে ব্রিজ সংলগ্ন কাটাখালী হাইওয়ে থানা সড়কের কাছে আসলে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাকে দাঁড়াতে বলেন। এসময় তাকে তল্লাশির নামে তার কাছে থাকা টাকা নিয়ে পালাবার সময় শাহনেওয়াজ নামে একজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে দেন। এসময় অন্য মোটরসাইকেল আরহী ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যান। শাহনেওয়াজ পিরোজপুর পুলিশ লাইনে কর্মরত একজন পুলিশ সদস্য। 
 
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু জাহিদ শেখ বলেন, তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে