আন্ডারডগ তকমা থেকে বেরিয়ে আসতে চায় জিম্বাবুয়ে

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৩
 
আন্তর্জাতিক ক্রিকেটে ‘আন্ডারডগ’তকমা থেকে বেরিয়ে আসতে চায় জিম্বাবুয়ে। দলটির কোচ হিথ স্ট্রিক বলেছেন, তিনি চান আগামী সপ্তাহে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের একমাত্র টেস্টে তার দল ‘উইনিং ক্রিকেট’ খেলুক। 
 
স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ফেবারিট হিসেবে মেনে নিয়ে স্ট্রিক বলেন, ‘ জয়ী হওয়ার চেয়ে আমরা বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চাই।’ 
 
দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে আজ শুরু হওয়া প্রস্তুতিমূলক ম্যাচের আগে পার্ল-এ তিনি বলেন, ‘মূল বিষয় হচ্ছে বিশ্বাস এবং আমাদের আন্ডারডগ মানসিকতা থেকে বেরিয়ে আসা।’ 
 
সর্বশেষ ২০১৪ সালের আগস্টে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর মাত্র ১০টি টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। যার মধ্যে ৯টিতে পরাজিত হয়েছে এবং একটি ড্র করেছে। 
 
স্ট্রিক বলেন, ‘ আমরা কত কম টেস্ট খেলি, সেটা ভালভাবেই সকলে জানে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলার ধরনের চেয়ে এটাই অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ‘
 
ইত্তেফাক/ইউবি