চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৭
 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা শেষে মুক্তিযোদ্ধা ও দেশের প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বাসায় ফিরেছেন।বিএসএমএমইউ-এ ভর্তি থাকাকালীন ১৯৪৭ সালে জন্ম নেয়া বাংলাদেশের এই গুণী মানুষটির চিকিৎসা সেবার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
 
আজ বুধবার দুপুরে ফেরদৌসী প্রিয়ভাষিণী বাসায় যাওয়ার আগে উপাচার্য তার সঙ্গে দেখা করে চিকিৎসা সেবার খোঁজ-খবর নেন।
 
এসময় উপাচার্য বলেন, আপনার (ফেরদৌসী প্রিয়ভাষিণী) চিকিৎসা সেবার বিষয়ে বিএসএমএমইউ সব সময় পাশে রয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে