শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১০:৫৫
 
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে বন্ধ হয়ে যায় নৌরুটটি। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
 
জানা যায়, ঘন কুয়াশার কারণে ওই নৌরুটে মাঝ পদ্মায় আটকে পড়ে পাঁচটি ফেরি। এতে আটকে পড়া যাত্রীদের রাতভর চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে নৈশকোচসহ অন্তত ৫ শতাধিক যানবাহন আটকে থাকে।
 
বিআইডব্লিউটিসি এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান- ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশকিছু যানবাহন আটকে ছিল। ফেরি চলাচল স্বাভাবিক হলে আমরা যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।
 
ইত্তেফাক/জামান