জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন ২৩ ডিসেম্বর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৯
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন আগামী শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে অনুষ্ঠিত হবে।
 
সিনেট অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
 
অনুষ্ঠানে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যরা, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বাসস
 
ইত্তেফাক/কেকে