আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভা শনিবার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৯:২৩
 
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এক সভা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে