হাতিরঝিলে বিজয় দিবস নৌকাবাইচ আজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৪
মহান বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন। আজ শুক্রবার বিকেল ৩টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ জন মাঝি পুরুষ ও মহিলা বিভাগে খেলা দুটি অনুষ্ঠিত হবে। 
 
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বাংলাদেশ রোয়িং ফেডারেশন প্রতি বছরই বিজয় দিবস নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
 
ইত্তেফাক/ইউবি