সব কিছু ভিন্ন চোখে দেখা বিএনপি’র রোগ: তোফায়েল আহমেদ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২০:৩০
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সকল আন্তর্জাতিক সংস্থা, দেশি-বিদেশি মিডিয়া ও সারাদেশের মানুষ দেখেছে সদ্য সমাপ্ত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিরপেক্ষ হয়েছে। একমাত্র বিএনপিই বলেছে নির্বাচনে কারচুপি হয়েছে। সব কিছু ভিন্ন চোখে দেখা বিএনপির রোগ হয়ে দাঁড়িয়েছে।
 
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভোলা শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, যারা রংপুরের অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনকে কলুষিত করতে চায়, তাদের কথা দেশের মানুষ আর বিশ্বাস করবে না। খালেদা জিয়া পরিবারের বিদেশে রাখা টাকার কথা আজকে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। তার এতিমদের টাকা আত্মসাৎ করার মামলার বিচারও সমাপ্তির পথে।
 
ইত্তেফাক/এমআই