গীতিকার ড. আতিউর রহমান বুলবুল’র কথায় এবার গান গাইলেন কোলকাতা’র প্রখ্যাত কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী । ‘বলবে না পিছুটান’ শিরোনামে এই গানটির সুর এবং সঙ্গীত নির্দেশনা করেছেন বিশিষ্ট মিউজিসিয়ান ইন্দ্রনীল মিত্র। চলতি মাসের প্রথম সপ্তাহে কোলকাতা’র সল্টলেক’এ অবস্থিত মিউজিক হাউজ (Muzic House) স্টুডিও তে গানটির রেকর্ডিং করা হয়েছে ।
গানটির মিউজিক প্রডাকশন এবং এ্যারেঞ্জমেন্ট করেছেন রূপক টিয়ারি এবং ভিডিও নির্দেশনা করেছেন শিলাজিত দে । বর্তমানে গানটির মিক্সিং এবং মাস্টারিং কাজ শেষ পর্যায়ে আছে । ডিসেম্বর মাসের ২৫ তারিখে একটি লিরিক ভিডিও হিসেবে গানটি প্রকাশিত হবে ইন্দ্রনীল মিত্র’র নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ।
গীতিকার ড. আতিউর রহমান বলেন, গানের লিরিক শুধু অনুভূতির বর্ণনা নয়, এতে থাকতে হবে ভাবনার উপাদান এবং চিত্র কল্পের সুষ্ঠু ব্যবহার । ‘বলবে না পিছুটান’ এক গভীর সত্যের অনুধাবন এবং নিজের মনে তার আপোষ খোঁজার প্রচেষ্টা । গানটির সুর অত্যন্ত নতুন আঙ্গিকে (contemporary style) সুন্দর ভাবে করেছেন ইন্দ্রনীল মিত্র । ইমন চক্রবর্তী’র প্রানকাড়া গায়কী মন ছুঁয়ে যাবার মত ।
শিল্পী ইমন চক্রবর্তী বলেন, এই গানের সুর এবং কথা প্রচণ্ড-ভাবে ভাল লেগেছে এবং ভবিষ্যতে এই ধরণের আরও গান গাওয়ার অনুপ্রেরণা পেলাম।
ইত্তেফাক/রেজা
