নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে বেনাপোল পাঠবাড়ী আশ্রমে। শ্রী তাপস কুমারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
এতে বক্তব্য রাখেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলার নির্বাহী অফিসার শ্রী পুলক কুমার মণ্ডল, যশোর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অসিম কুণ্ড প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
