আগামীকাল স্প্যানিশ লিগের প্রথম এল’ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত সপ্তাহে ক্লাব বিশ্বকাপ জয়ের পর টানা তিন দিন একাই অনুশীলন করেন তিনি। ফলে শঙ্কা জেগেছিলো হয়তো এল ক্লাসিকোতে খেলবেন না তিনি। কিন্তু আজ দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করায় তার খেলা নিয়ে সংশয় কিছুটা হলেও কমেছে।
এবারের মৌসুমে লা-লিগায় মোটেও ভালো পারফরমেন্স করতে পারেননি রোনালদো। এখন পর্যন্ত মাত্র ৪ গোল করেছেন তিনি। রোনালদোর এমন হতাশাজনক পারফরমেন্সে লিগ টেবিলের রিয়ালের অবস্থাও ভালো নয়। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
তাই এল’ক্লাসিকোতে রোনালদোর দুর্দান্ত ফর্মের প্রত্যাশায় রিয়াল। অবশ্য রিয়ালের হয়ে শেষ চার ম্যাচে পাঁচটি গোল করেছেন তিনি। এতে আত্মবিশ্বাসী রিয়াল তারকা রোরালদো বলেন, ‘আমি গোল পেয়েছি। তাই বার্সেলোনার বিপক্ষে ভালো করার ব্যাপারে আমি আশাবাদী।’
ইত্তেফাক/কেআই
