সিলেটের চাই ৩৮১ রান; চট্টগ্রামের ৮ উইকেট

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২০:২২
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের দ্বিতীয় স্তরে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে জিততে হলে আরও ৩৮১ রান করতে হবে সিলেট বিভাগ। আর চট্টগ্রামের জিততে হলে সিলেটের ৮ উইকেট শিকার করতে হবে। 
 
সিলেটে প্রথম দিনই ২১৫ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম বিভাগ। এরপর নিজেদের ইনিংসে ১৩৭ রানেই গুটিয়ে যায় সিলেট। ফলে প্রথম ইনিংস থেকে ৭৮ রানের লিড পায় চট্টগ্রাম। সেই লিডের সাথে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৮০ রান তুলে চট্টগ্রাম। সেঞ্চুরি করেন ইয়াসির আলী। ফলে ম্যাচ জয়ের জন্য ৪৫৯ রানের টার্গেট পায় সিলেট। 
 
সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৭৮ রান করেছে সিলেট। 
 
ইত্তেফাক/কেআই