শান্ত-মিজানের ব্যাটিং ঝলকে বড় লিডের পথে রাজশাহী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২০:৩৩
দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেল রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর ৩২৮ রানের জবাবে ৫ উইকেটে ৪৬০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ১৩২ রানে এগিয়ে রাজশাহী। 
 
চট্টগ্রামে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৯৫ রান তুলেছিলো রাজশাহী। দুই ওপেনার শান্ত ৪৩ ও মিজানুর ৪৭ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন দু’জনই সেঞ্চুরি করেন। উদ্বোধনী জুটিতে ৩৪১ রান যোগ করেন তারা। 
 
শান্ত ২১টি চারে ২৯৬ বলে ১৯৪ ও মিজানুর ৩০টি চার ও ২টি ছক্কায় ২১০ বলে ১৭৫ রান করেন। এছাড়াও ফরহাদ হোসেন ৬৯ বলে ৬৫ রান করেন। 
 
ইত্তেফাক/কেআই