নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পূর্ণ প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। নির্বাচনে ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন সভাপতি ও ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এম গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
এ নির্বাচনে একের অধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন ১১টি পদে প্রার্থীদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ড. গাজী মো. মহসীন, এগ্রিকালচার বিভাগ, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, ফিম্স বিভাগ, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া, আই আই টি, প্রচার সম্পাদক তনুজা বড়ুয়া, ইএসডিএম বিভাগ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক.মোঃ শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ ও সদস্য ড. নাহিদ আক্তার, সিএসটিই বিভাগ, আফসানা মৌসুমী, ইংরেজী বিভাগ, নূরের ছফা ইস্কান্দার শাহাজাদা, বিজিই বিভাগ, এইচ এম মোস্তফিজুর রহমান, বিএলডব্লিউএস বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন এ তথ্য জানান।
ইত্তেফাক/এএম।
