রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৯:২০
রাজশাহীর তানোর উপজেলার নারায়ণপুর গ্রামে শুক্রবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মমিনুল ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ইলামদহী গ্রামের কাবিল হোসেনের ছেলে।
 
তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মমিনুল ইসলাম শুক্রবার বিকেলে শ্রমিক হিসেবে আম গাছের ডাল কাটছিলেন। এ সময় ওই গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান এসআই সাইফুল ইসলাম।
 

ইত্তেফাক/এএম।