মাত্র ৩৫ বলে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। সমান বলেই সেঞ্চুরি রয়েছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের। তাই দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে মিলারের রেকর্ড স্পর্শ করলেন তিনি। রোহিতের এই সেঞ্চুরি সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি দিয়ে।
শেষ পর্যন্ত ৪৩ বলে ১১৮ রানে আউট হন তিনি। এই রানে পৌঁছতে রোহিত ১২টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি হাঁকান। প্রথম টি-টোয়েন্টিতে বিরাট কোহলিদের মধ্যে দ্বিতীয় ব্যাটসম্যান দ্বিতীয় যিনি ১৫০০ রান করেছেন। রোহিতের বিরুদ্ধে শ্রীলঙ্কা সাতজন বোলার ব্যবহার করেও রোহিতকে থামাতে ব্যর্থ। এর মাধ্যমে মাত্র কয়েক দিনের ব্যবধানেই পর পর দুটো রেকর্ড নিজের ঝুলিতে পুরে ফেললেন রোহিত। এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন ভারতের এই ওপেনার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর অধিনায়কত্বে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচও জিতে নিয়েছিল ভারত। দ্বিতীয় টি২০তে একাই যেন বাজিমাত করে গেলেন রোহিত শর্মা।
ভারত তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ৫ উইকেটে ২৬০ রান করে। জবাবে শ্রীলঙ্কা ১৭ ওভার দুই বল মোকাবেলা করে ১৭২ রানে অলআউট হয়েছে। ভারত ম্যাচ জিতেছে ৮৮ রানের বড় ব্যবধানে। তিন ম্যাচ সিরিজ তাই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দলটি। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল মুম্বাইতে অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/কেআই
