খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি: অর্থমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৩:২১
 
বর্তমান সরকার কৃষিবান্ধব উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।
 
শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আমাদের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। দিন দিন আমাদের জমির পরিমাণ কমছে, তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে খাদ্যের চাহিদা। বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে আমরা খাদ্যশষ্য বিদেশে রপ্তানি করছি।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সৌদি আরবে খালেদা জিয়া ও তার পরিবারের অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, নিশ্চই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমান করা যাবে। তিনি বলেন, খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ আইনিভাবেই মোকাবেলা করা হবে।
 

ইত্তেফাক/এএম।