ওমর সানি এবং তাইরীন তিথির গাওয়া ‘কথার কথা’ গানের বহুল প্রতীক্ষিত মিউজিক ভিডিওটি ‘আই মিডিয়া’র ব্যানারে মুক্তি পেয়েছে। ‘কথার কথা’ গানের সুর করেছেন সুরকার ও গীতিকার মাহফুজ ইমরান। ‘কথার কথা’ গানের গীতিকবিও তিনি। কণ্ঠশিল্পী হিসেবে ওমর সানির এটাই প্রথম গান। ইতোমধ্যে মাহফুজ ইমরান আসিফ আকবর, কাজী শুভসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর গানে সুর করেছেন।
জানা যায়, ‘কথার কথা’ গানের সঙ্গীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এসডি প্রিন্স। এতে মডেল হয়েছেন লিওন ও নবাগত বৃষ্টি। ভিডিওটির দৃশ্যধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন।
মাহফুজ ইমরান বলেন, ‘কথার কথা’ গানটিতে নতুনত্ব রয়েছে। মিষ্টি কণ্ঠের শিল্পী তাইরীন তিথি ও তরুণ শিল্পী ওমর সানি অসাধারণ গেয়েছেন। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।
আই মিডিয়ার কর্ণধার জানান, বর্তমান ডিজিটর মিডিয়ার প্রেক্ষাপটে মিউজিক ভিডিওর বিকল্প নেই। আই মিডিয়া তার দর্শক ও শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই সব সময় নতুন নতুন গানের সঙ্গে মিউজিক ভিডিও নির্মাণ করবেন। পাশাপাশি শর্টফিল্ম রাখারও চিন্তা রয়েছে তার।
কণ্ঠশিল্পী ওমর সানি বলেন, ‘কথার কথা’ আমার প্রথম গান। কতটুকু গাইতে পেরেছি তা শ্রোতারা ভালো বলতে পারবেন। আমি চেষ্টা করেছি সাধ্যানুযায়ী সেরাটা দেয়ার জন্য। গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতারা ‘কথার কথা’ গানটি শুনবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
ইত্তেফাক/আনিসুর
