চন্দনাইশে অতিরিক্ত ফি আদায় প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৪:২২
 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন কলেজের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিকট হতে বোর্ডের নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে শনিবার বেলা ১১টায় সময় চন্দনাইশ সদর শাহ আমিন পার্কের শহীদ মিনার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা ছাত্রলীগ।
 
ছাত্রলীগ নেতা হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খোরশেদুল আলম ইমতিয়াজ, আছাহাব উদ্দিন হিরু, জাহেদ চৌধুরী, সম্রাট, সাইফুল্ ইসলাম, রায়হান ও রিয়াজ প্রমুখ। মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতা কর্মীরা আদায়কৃত ফি ফেরত নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
 

ইত্তেফাক/এএম।