অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে এডিলেড স্ট্রাইকার্সের হয়ে অভিষেকেই ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশীদ খান।
প্রথম কোন আফগান খেলোয়াড় হিসেবে বিবিএল টি২০ লীগে অংশ নিচ্ছের রশীদ। তার বোলিং নৈপুন্যে এডিলেড শুক্রবার সিডনি থান্ডারকে ৫৩ রানে পরাজিত করে। ১৯ বছর বয়সী রশীদ চার ওভারে ২২ রানে ২ উইকেট দখল করে ম্যাচ সেরা বিবেচিত হন।
ম্যাচ শেষে উচ্ছসিত রশীদ গণমাধ্যমে বলেছেন, এত বড় লীগে আফগানিস্তানের খেলোয়াড় হিসেবে অংশ নেয়াটা সত্যিই বিশেষ কিছু। তার উপর ম্যাচে সেরার পুরস্কার পাওয়া, স্বপ্ন সত্যিই হবার মতই ঘটনা। সে কারনেই এটা আমার, দেশের ও একইসাথে পরিবারের জন্য একটি গর্বিত মুহূর্ত।’
রশীদ একই ওভারে প্রথমে রায়ান গিবসনকে কট বিহাইন্ড ও দুই বল পরে বেন রোহরারকে বোল্ড করে সাজঘরের পথ দেখান।
এর আগে টস জয়ী এডিলেড স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করেছিল। জবাবে ১৭.৪ ওভারে সিডনির ইনিংস ১১০ রানেই গুটিয়ে গেলে ৫৩ রানের জয় পায় স্বাগতিকরা।বাসস।
ইত্তেফাক/ রেজা
