ইবিতে ৭০৭ আসন ফাঁকা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৪
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০০১৭-২০১৮ শিক্ষাবর্ষের (স্নাতক প্রথমবর্ষ) ভর্তি পরীক্ষায় মেধাস্থান থেকে ভর্তি শেষে আরও ৭০৭টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোতে ভর্তির জন্য অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাতকারের সময়সূচি প্রকাশ করেছে স্ব স্ব ইউনিট।
 
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
 
সূত্রে জানা যায়, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১৪টি, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ২৩১টি ও ‘সি’ ইউনিটে ১০৯টি, আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ৯৫টি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৭৬টি, ‘ই’ ইউনিটে ৩৯টি, ‘এফ’ ইউনিটে ৩৯টি এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ৯৯টি আসন খালি রয়েছে।
 
১২-২০ ডিসেম্বর পর্যন্ত ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (স্নাতক প্রথমবর্ষ) ভর্তি পরীক্ষায় মেধাতালিকা থেকে সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমএ