রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি-জামায়াতের আমলে রেলপথ ছিল শতভাগ অবহেলিত। তাদের (বিএনপি-জামায়াত) আমলে নতুন রেলপথ নির্মাণ, পুরাতন রেল লাইন সংস্কার এবং নতুন বগি ক্রয় করা হয়নি। একই সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলওয়ের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করা হয়েছিল।
আজ শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ‘শহীদ আমানউল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়’র গৌরবের ৭০ বছর পদার্পণ উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী এবং মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারণায় মেতে ওঠেন।
রেলপথ মন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক মহলের নীলনকশা ও তাদের (বিএনপি-জামায়াত) নির্দেশে রেলপথ ধ্বংস করে দেয়ার জন্য চক্রান্ত করা হয়েছিল।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ২০১১ সালের ডিসেম্বরে আলাদাভাবে রেলপথ মন্ত্রণালয় গঠন করে রেল-যোগাযোগে ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াতের আমলে রেলের বাজেট ছিলো মাত্র ৫০০ কোটি টাকা। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের জন্য বাজেট দিয়েছেন ১৬ হাজার কোটি টাকা। বাসস
ইত্তেফাক/কেকে
