রসিক নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য বিভ্রান্তিকর: নৌ-পরিবহনমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ২২:৫৬
 
নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক পরিবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছে-এটা বড় বিজয়। আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় তা রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন দিয়ে আবারও প্রমাণিত হয়েছে। এ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর। মন্ত্রী শনিবার কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শনকালে রংপুর সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
 
এসময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, একই কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী, বন্দর কর্তৃপক্ষের সিবিএ সভাপতি জাবেদী বিল্লাহসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি