ম্যান সিটির জয়ের দিনে ড্র করল ইউনাইটেড

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০
বোর্নেমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লীগে টানা ১৭তম জয় তুলে নিয়েছে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দলের পক্ষে সার্জিও আগুয়েরো করেছেন শততম গোল। ম্যাচে আগুয়েরো দুই গোল করেছেন ও রাহিম স্টার্লিংয়ের গোলে সহায়তা করেছেন। আর এর ফলেই পেপ গার্দিওলার দলের ১৯ ম্যাচে ১৮তম জয় নিশ্চিত হয়েছে। মৌসুমের মাঝামাঝিতে এসে দারুন ফর্মে থাকা সিটিজেনরা বাকি ম্যাচটা ড্র করে ৫৫ পয়েন্টসহ সুস্পষ্ট ব্যবধানেই টেবিলের শীর্ষে অবস্থান করছে।
 
এদিকে দিনের আরেক ম্যাচে হ্যারি কেনের হ্যাটট্রিকে টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে বার্নলিকে পরাজিত করেছে। এক ক্যালেন্ডার বছরে প্রিমিয়ার লীগে ৩৬ গোল করে কেন এখন এ্যালান শিয়েরার রেকর্ড স্পর্শ করেছেন। এই জয়ে টটেনহ্যাম ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। তৃতীয় স্থানে থাকা চেলসি এভারটনের সাথে গোলশুন্য ড্র করেছে। আগুয়েরোর প্রশংসা করতে গিয়ে গার্দিওলা বলেছেন, সে একজন বিশেষ খেলোয়াড়, একজন কিংবদন্তী। সে যখন ভালে খেলে ও গোল পায় আমি দারুন খুশী হই।
 
ইউরোপের শীর্ষ পর্যায়ের লীগে টানা জয়ের দিক থেকে সিটি এখন আর মাত্র দুটি জয়ের অপেক্ষায় আছে। ২০১৩-১৪ মৌসুমে এই গার্দিওলার বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় টানা ১৯ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিল। তবে ইতোমধ্যেই সিটিজেনরা একটি রেকর্ড করে ফেলেছে। ১৯৮২ সালে লিভারপুলের পরে ইংলিশ লীগে এক বছরে ১০০ গোলের গর্বিত মালিক এখন ম্যান সিটি। 
 
শনিবার ফার্নন্দিনহোর ক্রস থেকে দারুন এক হেডে ২৭ মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন আগুয়েরো। ২০১১ সালে এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে সিটিতে আসার পর আগুয়েরোর এটি ইংলিশ জায়ান্টদের পক্ষে শততম গোল। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের সহায়তায় ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্টার্লিং। এটি মৌসুমের তার ১৬তম গোল। ৭৯ মিনিটে বার্নান্ডো সিলভার সাথে বল আদা প্রদান করে নিজের দ্বিতীয় গোল করেন আগুয়েরো। ৮৫ মিনিটে শেষ গোলটি করেন ডানিলো। বড় এই পরাজয়ে বোর্নেমাউথের রেলিগেশন জোন নিশ্চিত হয়েছে।
 
এদিকে দ্বিতীয় সারির দল ব্রিস্টল সিটির কাছে সপ্তাহান্তে লীগ কাপের কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পরে গতকাল কিং পাওয়ার স্টেডিয়ামে আবারো লীগে পয়েন্ট হারিয়েছে হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ মিনিটে জেমি ভার্দির গোলে এগিয়ে যায় স্বাগতিক লিস্টার সিটি। ৪০ মিনিটে স্প্যানিশ উইঙ্গার হুয়ান মাতা ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান। ৬০ মিনিটে মাতার দুর্দান্ত ফ্রি-কিকে ইউনাইটেড এগিয়ে যায়। কিন্তু ইনজুরি টাইমে ডিফেন্ডার হ্যারি মাগুয়েরের গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
 
IMG0
 
সিটির বিপক্ষে আগের ম্যাচে ৪-১ গোলে পরাজিত টটেনহ্যাম দারুন এক জয় ছিনিয়ে নিয়েছে বার্নলির বিপক্ষে। এই পরাজয়ে এক ধাপ নেমে টেবিলের সপ্তম স্থানে চলে এসেছে বার্নলি। টার্ফ মুর স্টেডিয়ামে সাত মিনিটে স্পট কিক থেকে স্পারসদের এগিয়ে দেন কেন। এরপর একে একে বিরতির পরে ৬৯ ও ৭৯ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। 
 
নুতন কোচ স্যাম অলড্রিচের অধীনে এভারটন তাদের উন্নতি অব্যাহত রেখেছে। ঘরের মাঠে দারুন এক ম্যাচের পরে চ্যাম্পিয়ন চেলসিকে গোলশুন্য ড্র করতে বাধ্য করেছে এভারটন। এই নিয়ে লীগে টানা ষষ্ঠ ম্যাচে অপরাজিত থাকলো অলড্রিচের শিষ্যরা। বাসস।