মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৩
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রসাশক মো. নাজমুছ সাদাত সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আব্দুল মতিন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন খান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাহান বিশ্বাস, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহ-সম্পাদক ও ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন প্রমুখ।
 
এর আগে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রসাশক। এ সময় বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই