মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামের বাসভবনে প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ০৯:৪০
সদ্য প্রয়াত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামের চশমা হিলের বাসভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
আজ রবিবার বিকাল চারটার দিকে মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন, স্মরণ করেন তার ত্যাগের কথা। পাশাপাশি মহিউদ্দিন চোধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী। শোকাবহ পরিবারগুলোকে শান্তনা দেন এবং তাদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহয়তা প্রদান করেন প্রধানমন্ত্রী। ওই ঘটনায় আহতদের ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।IMG0
 
ইত্তেফাক/এমআই