রাণীনগরে দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ জালালের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাণীনগর উপজেলা সংবাদদাতা মো. আব্দুর রউফ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আওয়ালী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বারিক মোল্লা, সম্পাদক মফিজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল, আশার রাণীনগর অঞ্চলের আরএম আব্দুল কাদের, ম্যানেজার আব্দুস সামাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এইচ এম নয়ন খান লুলু, যুব দলের সম্পাদক মোজাক্কির হোসেন, আমাদের সময় পত্রিকার রাণীনগর প্রতিনিধি মামুনুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুকুমল কুমার প্রামাণিক, সদস্য ফরহাদ হোসেন, মনোরঞ্জন কুমার, আলী হোসেন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
