রাউজানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:১৭
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘কুখ্যাত ডাকাত’ মো. আলী হোসেনকে (৩৩) আটক করেছে রাউজান থানা পুলিশ। গত শনিবার রাতে সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন ও বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় রাউজান থানা পুলিশ ঢাকা থেকে তাকে আটক করে।
 
আলী হোসেনের বাড়ি উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাইর গ্রামে। সে ওই এলাকার কামাল ডেকোরেটার্স বাড়ির বাসিন্দা মৃত আশরাফ আলীর পুত্র।
 
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, আলী হোসেনের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেআই