জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জুডো) এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুশফিক-উস সালেহিনকে সভাপতি ও দর্শন বিভাগের ফয়সাল মাহমুদ শান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি শাহীনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোজাম্মেল হক তন্ময় ও মো. সোহানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল হক মারুফ, মিনহাজ রাব্বি ও সুরঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক সপ্তর্ষি আহসান, কোষাধ্যক্ষ আরিফ মমতাজুল, অনুষ্ঠান সম্পাদক প্রান্ত বনিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ খুবাইব, দপ্তর সম্পাদক নাজিউল ইসলাম শোভন, প্রকাশনা সম্পাদক তাজরীন ইসলাম তন্বী, প্রেস ও মিডিয়া সম্পাদক রিদিতা তাহসিন অদিতি, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।
কার্যকরী সদস্যরা হলেন- হৃদয় দাস, বিউটি আকতার, সাজিদ হাসান চৌধুরী অভি, আনান আফসানা আজাদ ও সেজুতি শারমিন।
ইত্তেফাক/কেআই
