রাঙ্গামাটিতে ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২২:১৯
সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, ৫২’র ভাষা আন্দোলনে ইত্তেফাক পত্রিকার ভুমিকা ছিল অপরিসীম। একমাত্র এই পত্রিকায় সাহসিকতার সাথে সত্য ও সঠিক তথ্যগুলো প্রচার করেছিল। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী বইটি পড়লেই এই পত্রিকার অনেক গুণাগুণ চোখে পড়ে। এতেই বুঝা যায় এই পত্রিকাটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে সত্য প্রকাশে কি ভুমিকা রেখেছিল। আর এ জন্যই এ পত্রিকাটি এখনো পাঠকপ্রিয় হয়ে রয়েছে সবার মনে। 
 
রবিবার (২৪ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি আলহাজ্ব একেএম মকছুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনায়ার আল হক, অনলাইন পত্রিকা সিএইচটিনিউজ টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক এসএম শামসুল আলম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, রাঙ্গামাটি প্রতিবন্ধি স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সম্পাদক নুরুল আবছার প্রমূখ।
 
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা কেট কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
 
ইত্তেফাক/কেআই