স্বাধীনতা সংগ্রাম ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় ইত্তেফাকের ভুমিকা ছিল অবিস্মরণীয়

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২২:৩৫

দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিতেন বড়ুয়া ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আযম।

বক্তারা বলেন, বাঙ্গালী জাতির ভাষার অধিকার, স্বাধীনতা  সংগ্রাম ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দৈনিক ইত্তেফাকের ভুমিকা ছিল অবিস্মরণীয়।

পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ইত্তেফাকের ৬৫ বছরে পর্দাপন অনুষ্ঠানের শুভ সুচনা করেন চেয়ারম্যান কংজরী চৌধুরী।

ইত্তেফাক/নূহু