৫০ বছর ধরে ইত্তেফাক পড়ছেন মতিয়ার রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১১:৪৩
 
৫০ বছর ধরে নিয়মিত দৈনিক ইত্তেফাক পড়ছেন ঘাটাইল উপজেলার নর্জনা গ্রামের মো. মতিয়ার রহমান। তিনি বর্তমানে ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি যখন তৃতীয় শ্রেণির ছাত্র তখন থেকেই নিয়মিতভাবে ইত্তেফাক পাঠ করে আসছেন।
 
তার দাদা মরহুম মফিজউদ্দিন সরকার হেমনগর জমিদার স্টেটের নায়েব ছিলেন। দৈনিক ইত্তেফাক জন্মের পর থেকেই তার দাদা পত্রিকা অফিসে বাৎসরিক অগ্রিম টাকা জমা দিয়ে গ্রাহক হন।
 
পত্রিকা অফিস পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগে তাদের নর্জনা গ্রামে প্রতিনিয়ত পত্রিকাটি পাঠানোর ব্যবস্থা করে। মতিয়ার যখন ১৯৬৬ সালে তৃতীয় শ্রেণির ছাত্র তখন থেকেই স্বনামধন্য এই পত্রিকাটি পড়তে শুরু করেন।
 
দাদা মফিজউদ্দিন সরকার ১৯৭৯ সালে মারা যাওয়ার পর মতিয়ারের বাবা ঘাটাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হবিবুর রহমান পত্রিকাটি বাসায় রেখে পড়তেন।
 
২০০১ সালে হবিবুর রহমান মারা যাওয়ার পর উপাধ্যক্ষ মতিয়ার রহমান তার প্রিয় পত্রিকাটি আঁকড়ে ধরে রেখেছেন।
 
ইত্তেফাক/এমআর