জি বাংলার রান্নাঘরে কেকা ফেরদৌসী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:১২
 
রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর রান্না দেখা যাবে ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এ। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৫টায়। 
 
বিশ্বের প্রায় চল্লিশটি দেশে গিয়ে নিজের রেসিপি দিয়ে রান্না করে প্রশংসা নিয়ে এলেও কখনো পাশের দেশ ভারতের কোনো টেলিভিশন চ্যানেলে রান্না করতে যাননি বাংলাদেশের রন্ধনশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব কেকা ফেরদৌসী।
IMG0
তবে এবার কলকাতার জনপ্রিয় টেলিভিশন জি বাংলার আমন্ত্রণ ফেলতে পারেননি তিনি। এবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সুদীপ্তা মুখার্জির উপস্থাপনায় ২৬ ডিসেম্বরের পর্বে দেখা যাবে তাকে।
 
প্রসঙ্গত, রান্নাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে গত পঁচিশ বছর ধরে টেলিভিশনে রান্নার অনুষ্ঠান করে আসছেন কেকা ফেরদৌসী। তার কারণে রান্নাবিষয়ক অনুষ্ঠানও মানুষের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর