খুবি শিক্ষক সমিতির নির্বাচনে স্বাধীনতা শিক্ষক পরিষদ জয়ী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:২৮
 
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে  মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা শিক্ষক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। নির্বাচনে ৩০১টি ভোটের মধ্যে ২২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. আফরোজা পারভীন। বিশ্ববিদ্যালয় সূত্রমতে, প্রফেসর আফরোজা পারভীন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মধ্যে প্রথম নারী সভাপতি নির্বাচিত হলেন। তার প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ২০২ ভোটে নির্বাচিত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। তার প্রতিদ্বন্দ্তী স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম পেয়েছেন ৮৯ ভোট। গত রবিবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টায়  নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
 
স্বাধীনতা শিক্ষক পরিষদ মনোনীত প্যানেলের অপর নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সরকার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তুহিন রায়, প্রচার সম্পাদক পদে ফার্মেসি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. ইকবাল আহমেদ।
 
এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক নিপা অধিকারী, বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আহমেদ, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।
 
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়া সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, প্রফেসর ড. এস এম রফিজুল হক, প্রফেসর ড. মো. এনামুল কবীর ও সহকারী অধ্যাপক মো. আবুল ফজল।
 
ইত্তেফাক/এএম।