ফাহমিদা নবীর ‘মেঘ জমেছে মনে’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০০
ফাহমিদা নবীর চমৎকার গায়কীতে রিলিজ হচ্ছে সিঙ্গেলস গান ‘মেঘ জমেছে মনে’। গানটি রিলিজ হচ্ছে সিডি ভিশনের ব্যনারে। গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাশ।
 
ইতোমধ্যে গানটির চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। ভিডিওটিতে মডেল হয়েছেন নিলয় ও অর্ষা। 
 
মিউজিক ভিডিওটি রিলিজ হচ্ছে খুব শীঘ্রই সিডি ভিশনের ইউটিউব চ্যনেলে। 
 
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, গানটির কথা ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। আশা করছি গানটি সকলের ভাল লাগবে।
 
ইত্তেফাক/ রেজা