কোহলিদের সামনে স্টেইনরাই চাপে থাকবে: হরভজন সিং

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২০:২৪
টানা নয়টি টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখতে চলেছে টিম ইন্ডিয়া। দেশের মাটিতে ঈর্ষনীয় সাফল্যের পর এবার বিদেশের বাইশ গজে পরীক্ষা বিরাটদের। সেই পরীক্ষায় প্রোটিয়া পেস আক্রমণকে চ্যালঞ্জ জানাতে তৈরি ভারত,এমনটাই মনে করছেন দেশটির সাবেক স্পিনার হরভজন সিং।
 
হরভজন জানান, কোহলি-পূজারাদের এখন যা ফর্ম, তাতে দক্ষিণ আফ্রিকায় কঠিন প্রশ্নপত্রের সামনে কোনও সমস্যাতেই পড়বে না ভারত।
 
ভাজ্জি উল্টো বলছেন, ‘সিরিজে স্টেইন-মর্কেলরাই চাপে থাকবে। টেস্টের এক নম্বর দলের ব্যাটিং অর্ডারে ভাঙন ধরানোটা সহজ হবে না।’
 
হরভজনের মতে, ‘স্টেইন বিশ্বসেরা বোলার, তবে চোট সারিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরে ভারতকে চাপে ফেলাটা অত সোজা নয়। স্টেইন-মর্কেলদের কড়া টক্কর দেবে রাহানে, রোহিত,মুরলীরা।’
 
ইত্তেফাক/রেজা