কামারখন্দে পলাতক দুই আসামি গ্রেফতার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৩
 
সিরাজগঞ্জের কামারখন্দে বিভিন্ন মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত আ. রহমানের ছেলে কায়েস উদ্দিন শেখ মজনু (৩৪) ও জামতৈল দক্ষিণপাড়া গ্রামের মোনছের প্রমানিকের ছেলে মজনু প্রমানিক (৩৮)।
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা খান বলেন, 'গ্রেফতার আসামিদের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণসহ অনেক মামলা রয়েছে তারা দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।'