পুঠিয়ায় ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৫
 
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পুঠিয়া প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।
 
পরে দৈনিক ইত্তেফাকের পুঠিয়া সংবাদদাতা হাসমত দৌলার সঞ্চালনে এক আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহ. রোস্তম আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুনছুর আলী মাস্টার, জেলা ছাত্রলীগ সভাপতি হাবিব খান। উপস্থিত ছিলেন সাংবাদিক তরিকুল ইসলাম, সাজেদুর রহমান জাহিদ, মফিজুল ইসলাম ডলার, মনিরুজ্জামান, হাসানুল ইসলাম, মইদুল ইসলাম, তারেক, আব্দুর রহমান, ইউনুস আহমেদ ও হাসিব উদ্দোলা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
ইত্তেফাক/জামান