‘ট্রাব অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান ১৫ জানুয়ারি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৩
ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ১৫ জানুয়ারি ২০১৮ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে ট্রাব অ্যাওয়ার্ড ২০১৭। টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত, ক্রীড়া, মঞ্চনাটক, যাত্রা, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে শ্রেষ্ঠত্বের বিচারে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। 
 
এছাড়াও একজন ব্যক্তিত্বকে প্রদান করা হবে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড। সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী বরেণ্য সাংবাদিক সৈয়দ দিদার বখতকে চেয়ারম্যান ও শপথ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। অনুষ্ঠানের জুরি বোর্ডের সদস্য হল চলচ্চিত্র জুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক ও চলচ্চিত্রকার রফিকুজ্জামান, সদস্য সচিব চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, টেলিভিশন জুরী বোর্ডের চেয়ারম্যান চিনময় মুত্সুদ্দী, সদস্য সচিব দেওয়ান হাবিবুর রহমান, সঙ্গীত জুরী বোর্ডের চেয়ারম্যান রেদুয়ান খন্দকার, সদস্য সচিব তুষার আদিত্য, নৃত্য জুরি বোর্ডের চেয়ারম্যান নৃত্যগুরু আমানুল হক, সদস্য সচিব ড. মাহবুবুর রহমান আলমগীর, মঞ্চ জুরী বোর্ডের চেয়ারম্যান ফাল্গুনি হামিদ, সদস্য সচিব চন্দন রেজা, সাংবাদিকতা জুরী বোর্ডের চেয়ারম্যান শাহ আলমগীর, সদস্য সচিব মঞ্জুশ্রী বিশ্বাস, যাত্রা জুরী বোর্ডের চেয়ারম্যান কাজী রফিক, সদস্য সচিব আব্দুল মজিদ, ক্রীড়া জুরী বোর্ডের চেয়ারম্যান দুলাল মাহমুদ, সদস্য সচিব জি.এম মাসুদ ঢালী।
 
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের কপি, নাটক, বিজ্ঞাপন চিত্রের সিডি কপি, মঞ্চনাটক ও যাত্রার তথ্য এবং সাংবাদিকদের প্রকাশিত লেখা এবং টেলিভিশনে প্রচারিত রিপোর্টের কপি পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। পাঠাতে হবে  লায়ন সালাম মাহমুদ, সভাপতি, ট্রাব, ৩৪ বিজয়নগর, ৪র্থ তলা, ঢাকা- ১০০০ ঠিকানায়। বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করতে পারেন। সালাম মাহমুদ ০১৯৩৬৩০২০৫২, রেদুয়ান খন্দকার ০১৭১১০০৫২০৬।