‘অভিবাসীদের বাধ্যতামূলক বীমা নীতির কাজ চূড়ান্ত পর্যায়ে’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৯
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অভিবাসী কর্মীদের বাধ্যতামূলক বীমা পলিসি গ্রহণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
 
তিনি বলেন, নিরাপদ ও টেকসই উন্নয়ন অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করণে অভিবাসী কর্মীর বাধ্যতামূলক বীমা পলিসি বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার।
 
আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে অভিবাসী কর্মীর বাধ্যতামূলক বীমা পলিসি গ্রহণ বিষয়ে অংশীজনের সমন্বয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, আজকের এই কর্মশালার অংশীজনের মতামত ও আলোচনার মাধ্যমে খসড়া বিমা পলিসিটি চূড়ান্ত হবে।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার।
 
অল্প সময়ের মধ্যেই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অভিবাসী কর্মীদের বাধ্যতামূলক বিমা পলিসি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এবং এ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিমা পলিসিটি চূড়ান্ত হতে যাচ্ছে।
 
ইত্তেফাক/কেকে