ফার্মিনোর জোড়া গোলে নীচের সারির দল সোয়ানসি সিটির বিপক্ষে দুর্দান্ত জয় পেল লিভারপুল। মঙ্গলবার রাতে এই ম্যাচে দলটি জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। এতে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে উড়ন্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি ৫৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। আর মাত্র ১৩ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে আছে সোয়ানসি।
খেলার ৬ মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে ফিলিপ কুটিনহো গোলের সূচনা করেন। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফার্মিনো ব্যবধান দ্বিগুণ করেন। ৬৫ মিনিটে আলেক্সান্ডার আরনল্ড আরেকদফায় ব্যবধান বাড়ান। তার এক মিনিটের মধ্যেই ফার্মিনো ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। ৮২ মিনিটে সবশেষ গোলটি করেন ওক্সলেড চেম্বারলিন।
ইত্তেফাক/কেআই
