রাজধানীর শান্তিনগরে ৩৫/৯ নম্বর বাড়ির ইত্তেফাকের ফটোসাংবাদিক শামসুল হায়দার বাদশার ফ্ল্যাটে চুরি হয়েছে। একদল চোর তার বাসা থেকে ১০ লাখ টাকা দামের ১টি ক্যামেরা, ২টি লেন্স, ১টি ল্যাপটপ, ১টি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে বুধবার সকালের যে কোন সময় এই চুরি হয়। খবর পেয়ে পল্টন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ বলছে, পাশের ফ্ল্যাটের অতিথি বেশে ওঠা ছাবিক নামে এক যুবক এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। ছাবিকের বাসা বনানীর ১৮ নম্বর রোডে। ছাবিকের বাবা বড় ব্যবসায়ী হলেও সে ইয়াবাসক্ত। ইয়াবা সেবনের টাকা জোগাতে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর ছাবিক পলাতক রয়েছে। ঘটনার পর পুলিশ ছাবিকের দুই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/আনিসুর
