বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের মেয়াদ বাড়ালো ডিএসসিসি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১২:৩৫
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিনামূল্যে বাড়িতে গিয়ে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের মেয়াদ আরও একমাস বাড়িয়েছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং নাগরিকদের অনুরোধের প্রেক্ষিতে চিকিৎসা সেবা কার্যক্রমের মেয়াদ বাড়িয়েছে বলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান।
 
তিনি বলেন, গতকাল ২৬ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বারের মতো চলমান এ কার্যক্রমের মেয়াদ শেষ হলে ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাস্তব অবস্থা বিবেচনায় এনে নাগরিকদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম বৃদ্ধির অনুমোদন দেন।
 
আগামী এক মাস দক্ষিণ সিটির নাগরিকরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারবেন। এ পর্যন্ত কল সেন্টারে ৩৮ হাজার ৯৮৮টি কল এসেছে যার মধ্যে করপোরেশন এলাকার কল ১ হাজার ৬০১৭টি। বাড়িতে গিয়ে সেবা দেয়া হয়েছে ৯ হাজার ২০৮ জনকে। বাসস
 
ইত্তেফাক/এমআর