কব্জির ইনজুরির কারণে আসন্ন দোহা ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফ্রান্সের জো উইলফ্রেডো সঙ্গা। আগামী মাসে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে দোহা টুর্নামেন্ট থেকে তসঙ্গার নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।
তবে ২০০৮ সালের ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে রানার্স আপ হওয়া ৩২ বছর বয়সী সঙ্গা অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। মেলবোর্ন পার্কে ১৫ জানুয়ারি শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন।
২০১২ সালে দোহা টুর্নামেন্টের শিরোপা জয় করা বিশ্বের ১৫তম খেলোয়াড় তসঙ্গা অক্টোবর থেকে কব্জির সমস্যায় ভুগছেন। আগামী সোমবার কাতারে শুরু হচ্ছে দোহা টুর্নামেন্ট।
ইত্তেফাক/কেআই
